• মহাভারতের শহরগুলোর বর্তমান অবস্থান

    মহাভারতে যে সময়ের এবং শহরগুলোর কথা বলা হয়েছে সেই শহরগুলোর বর্তমান অবস্থা কি, এবং ঠিক কোথায় এই শহরগুলো অবস্থিত সেটাই আমাদের আলোচনার বিষয়। আর এই আলোচনার তাগিদে আমরা যেমন অতীতের অনেক ঘটনাকে সামনে নিয়ে আসবো, তেমনি বর্তমানের পরিস্থিতির আলোকে শহরগুলোর অবস্থা বিচার করবো। আশা করি পাঠকেরা জেনে সুখী হবেন যে, মহাভারতের শহরগুলো কোনো কল্পিত শহর ছিল না। প্রাচীনকালের সাক্ষ্য নিয়ে সেই শহরগুলো আজও টিকে আছে এবং নতুন ইতিহাস ও আঙ্গিকে এগিয়ে গেছে অনেকদূর।

  • মহাভারতেের উল্লেখিত প্রাচীন শহরগুলোর বর্তমান অবস্থান ও নিদর্শনসমুহ - পর্ব ০২ ( তক্ষশীলা )

    তক্ষশীলা প্রাচীন ভারতের একটি শিক্ষা-নগরী । পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি জেলায় অবস্থিত শহর এবং একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। তক্ষশীলার অবস্থান ইসলামাবাদ রাজধানী অঞ্চল এবং পাঞ্জাবের রাওয়ালপিন্ডি থেকে প্রায় ৩২ কিলোমিটার (২০ মাইল) উত্তর-পশ্চিমে; যা গ্রান্ড ট্রাঙ্ক রোড থেকে খুব কাছে। তক্ষশীলা সমুদ্রপৃষ্ঠ থেকে ৫৪৯ মিটার (১,৮০১ ফিট) উচ্চতায় অবস্থিত। ভারতবিভাগ পরবর্তী পাকিস্তান সৃষ্টির আগ পর্যন্ত এটি ভারতবর্ষের অর্ন্তগত ছিল।

  • প্রাচীন মন্দির ও শহর পরিচিতি (পর্ব-০৩)ঃ কৈলাশনাথ মন্দির ও ইলোরা গুহা

    ১৬ নাম্বার গুহা, যা কৈলাশ অথবা কৈলাশনাথ নামেও পরিচিত, যা অপ্রতিদ্বন্দ্বীভাবে ইলোরা’র কেন্দ্র। এর ডিজাইনের জন্য একে কৈলাশ পর্বত নামে ডাকা হয়। যা শিবের বাসস্থান, দেখতে অনেকটা বহুতল মন্দিরের মত কিন্তু এটি একটিমাত্র পাথরকে কেটে তৈরী করা হয়েছে। যার আয়তন এথেন্সের পার্থেনন এর দ্বিগুণ। প্রধানত এই মন্দিরটি সাদা আস্তর দেয়া যাতে এর সাদৃশ্য কৈলাশ পর্বতের সাথে বজায় থাকে। এর আশাপ্সহ এলাকায় তিনটি স্থাপনা দেখা যায়। সকল শিব মন্দিরের ঐতিহ্য অনুসারে প্রধান মন্দিরের সম্মুখভাগে পবিত্র ষাঁড় “নন্দী” –র ছবি আছে।

  • কোণারক

    ১৯ বছর পর আজ সেই দিন। পুরীর জগন্নাথ মন্দিরে সোমবার দেবতার মূর্তির ‘আত্মা পরিবর্তন’ করা হবে আর কিছুক্ষণের মধ্যে। ‘নব-কলেবর’ নামের এই অনুষ্ঠানের মাধ্যমে দেবতার পুরোনো মূর্তি সরিয়ে নতুন মূর্তি বসানো হবে। পুরোনো মূর্তির ‘আত্মা’ নতুন মূর্তিতে সঞ্চারিত হবে, পূজারীদের বিশ্বাস। এ জন্য ইতিমধ্যেই জগন্নাথ, সুভদ্রা আর বলভদ্রের নতুন কাঠের মূর্তি তৈরী হয়েছে। জগন্নাথ মন্দিরে ‘গর্ভগৃহ’ বা মূল কেন্দ্রস্থলে এই অতি গোপনীয় প্রথার সময়ে পুরোহিতদের চোখ আর হাত বাঁধা থাকে, যাতে পুরোনো মূর্তি থেকে ‘আত্মা’ নতুন মূর্তিতে গিয়ে ঢুকছে এটা তাঁরা দেখতে না পান। পুরীর বিখ্যাত রথযাত্রা পরিচালনা করেন পুরোহিতদের যে বংশ, নতুন বিগ্রহ তৈরী তাদেরই দায়িত্ব থাকে।

  • বৃন্দাবনের এই মন্দিরে আজও শোনা যায় ভগবান শ্রীকৃষ্ণের মোহন-বাঁশির সুর

    বৃন্দাবনের পর্যটকদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ নিধিবন মন্দির। এই মন্দিরেই লুকিয়ে আছে অনেক রহস্য। যা আজও পর্যটকদের সমান ভাবে আকর্ষিত করে। নিধিবনের সঙ্গে জড়িয়ে থাকা রহস্য-ঘেরা সব গল্পের আদৌ কোনও সত্যভিত্তি আছে কিনা, তা জানা না গেলেও ভগবান শ্রীকৃষ্ণের এই লীলাভূমিতে এসে আপনি মুগ্ধ হবেনই। চোখ টানবে মন্দিরের ভেতর অদ্ভুত সুন্দর কারুকার্যে ভরা রাধা-কৃষ্ণের মুর্তি।

২৯ এপ্রিল ২০১৮

ভগবান শিবের ১০৮ নাম

১- ॐ ভোলেনাথ নমঃ
২- ॐ কৈলাশ পতি নমঃ
৩- ॐ ভূতনাথ নমঃ
৪- ॐ নন্দরাজ নমঃ
৫- ॐ নন্দি বাহন নমঃ
 ৬- ॐ জ্যোতিলিঙ্গ নমঃ
 ৭- ॐ মহাকাল নমঃ
৮- ॐ রুদ্রনাথ নমঃ
৯- ॐ ভীমশংকর নমঃ
১০-ॐ নটরাজ নমঃ
১১-ॐ প্রলয়ঙ্কর নমঃ
১২-ॐ চন্দ্রমোলী ননমঃ
১৩-ॐ ডম্বরুধারী নমঃ
১৪-ॐ চন্দ্রধারী নমঃ
১৫-ॐ মল্লিকার্জুন নমঃ
১৬-ॐ ভীমেশ্বর নমঃ
১৭-ॐ বিষধারী নমঃ
১৮-ॐ বমঃ ভোলে নমঃ
১৯-ॐ ওঙ্গারস্বামী নমঃ
২০-ॐ ওঙ্গারেশ্বর নমঃ
২১-ॐ শংকর ত্রিশুলধারী নমঃ
২২-ॐ বিশ্বনাথ নমঃ
২৩-ॐ অনাদিদেব নমঃ
২৪-ॐ উমাপতি নমঃ
২৫-ॐ গৌরীপতি নমঃ
২৬-ॐ গণপিতা নমঃ
২৭-ॐ ভোলে বাবা নমঃ
২৮-ॐ শিবজী নমঃ
২৯-ॐ শম্ভু নমঃ
৩০-ॐ নীলকণ্ঠ নমঃ
৩১-ॐ মহাকালেশ্বর নমঃ
৩২-ॐ ত্রিপুরারি নমঃ
৩৩-ॐ ত্রিলোকনাথ নমঃ
৩৪-ॐ ত্রিনেত্রধারী নমঃ
৩৫-ॐ বর্ফানী বাবা নমঃ
৩৬-ॐ জগতপিতা নমঃ
৩৭-ॐ মৃতুঞ্জয় নমঃ
৩৮-ॐ নাগধারী নমঃ
৩৯- ॐ রামেশ্বর নমঃ
৪০-ॐ লঙ্গেশ্বর নমঃ
৪১-ॐ অমরনাথ নমঃ
৪২-ॐ কেদারনাথ নমঃ
৪৩-ॐ মঙ্গলেশ্বর নমঃ
৪৪-ॐ অর্ধনারীশ্বর নমঃ
৪৫-ॐ নাগার্জুন নমঃ
৪৬-ॐ জটাধারী নমঃ
৪৭-ॐ নীলেশ্বর নমঃ
৪৮-ॐ গলসর্পমালা নমঃ
৪৯- ॐ দীনানাথ নমঃ
৫০-ॐ সোমনাথ নমঃ
৫১-ॐ যোগী নমঃ
৫২-ॐ ভন্ডারী ববাবা নমঃ
৫৩-ॐ বমঃ লহরি নমঃ
৫৪-ॐ গৌরী শংকর নমঃ
৫৫-ॐ শিবাকান্ত নমঃ
৫৬-ॐ মহেশ্বরায় নমঃ
৫৭-ॐ মহেশ নমঃ
৫৮-ॐ আলোকনাথ নমঃ
৫৯-ॐ আদিনাথ নমঃ
৬০-ॐ দেবদেবেশ্বর নমঃ
৬১-ॐ প্রাণনাথ নমঃ
৬২-ॐ শিবম নমঃ
৬৩-ॐ মাহাদানী নমঃ
৬৪-ॐ শিবদানী নমঃ
৬৫-ॐ সংকটহারী নমঃ
৬৬-ॐ মহেশ্বর নমঃ
৬৭-ॐ রুদ্রমালাধারী নমঃ
৬৮-ॐ জগপালনকর্তা নমঃ
৬৯-ॐ পশুপতি নমঃ
৭০-ॐ সংগমেশ্বর নমঃ
৭১-ॐ দক্ষেশ্বর নমঃ
৭২-ॐ ধ্যানেশ্বর নমঃ
৭৩-ॐ মণিমহেশ নমঃ
৭৪-ॐ অনাদি নমঃ
৭৫-ॐ অমর নমঃ
৭৬-ॐ আশুতোষ মহারাজ নমঃ
৭৭-ॐ বিলবকেশ্বর নমঃ
৭৮-ॐ অচলেশ্বর নমঃ
৭৯-ॐ অভয়ঙ্গর নমঃ
৮০-ॐ পাতালেশ্বর নমঃ
৮১-ॐ ধুধেশ্বর নমঃ
৮২-ॐ সর্পধারী নমঃ
৮৩-ॐ ত্রিলোকিনরেশ নমঃ
৮৪-ॐ হঠ যোগী নমঃ
৮৫-ॐ বিশ্লেশ্বর নমঃ
৮৬- ॐ নাগাধিরাজ নমঃ
৮৭- ॐ সর্বেশ্বর নমঃ
৮৮-ॐ উমাকান্ত নমঃ
৮৯-ॐ বাবা চন্দ্রেশ্বর নমঃ
৯০-ॐ ত্রিকালদর্শী নমঃ
৯১-ॐ ত্রিলোকী স্বামী নমঃ
৯২-ॐ মহাদেব নমঃ
৯৩-ॐ গড়শংকর নমঃ
৯৪-ॐ মুক্তেশ্বর নমঃ
৯৫-ॐ নটেশ্বর নমঃ
৯৬-ॐ গিরিজাপতি নমঃ
৯৭- ॐ ভদ্রেশ্বর নমঃ
৯৮-ॐ ত্রিপুনাশক নমঃ
৯৯-ॐ নির্জেশ্বর নমঃ
১০০ -ॐ কিরাতেশ্বর নমঃ
১০১-ॐ জাগেশ্বর নমঃ
১০২-ॐ অবধুতপতি নমঃ
১০৩-ॐ ভীলপতি নমঃ
১০৪-ॐ জিতনাথ নমঃ
১০৫-ॐ বৃষেশ্বর নমঃ
১০৬-ॐ ভূতেশ্বর নমঃ
১০৭-ॐ বৈজুনাথ নমঃ
১০৮-ॐ নাগেশ্বর নমঃ
Posted By- KSS (Facebook.com/কৃষ্ণ সখা সংঘ)
Share:

জয়ন্তী শক্তিপীঠ ( দ্বিতীয় পর্ব )

দেবীর মন্দিরের বলতে জানা যায়- চারকোণা অগভীর গর্তের মধ্যে একটি চৌকো পাথরের মধ্যে দেবীর পীঠ। অনেকের মতে দেবী জয়ন্তী তাঁর ভৈরব ক্রমদীশ্বরের সাথে এই কুণ্ডে বিরাজ করেন । মন্দিরের অনতিদূরে আর একটি কুণ্ড আছে। এখানে জল অল্প হলেও স্বচ্ছ। এই জল দিয়ে দেবীর পূজো হয় । মন্দিরের থেকে অল্প দূরে আর একটি শিবলিঙ্গ দেখা যায়। সেখানকার মন্দির জয়ন্তীর রাজা বানান । প্রথমে স্বপ্নাদেশ পেয়ে স্থানীয় আদিবাসী মেয়েরা খড় বাঁশের মন্দির নির্মাণ করে ভগবান শিবের পূজা করতো। রাজা এখানে মন্দির নির্মাণ করেন । “অসমের ইতিহাসের” রচয়িতা জৈনেক ব্রিটিশ সাহেব তাঁর লেখনীতে জানিয়েছেন- জয়ন্তী পীঠ জয়ন্তীয়া পরগণার ফাজলপুরে অবস্থিত । এখানে দেবীর বাম চরণের নিম্নাংশ পড়েছিল ।

এমন শোনা যায় শ্রীহট্টের এই মন্দিরে জয়ন্তী রাজা শারদীয়া নবমীর দিন নরবলি দ্বারা মায়ের পূজো করতেন । ১৮৩২ সালে এই রাজ্যের শেষ রাজা রাজেন্দ্র সিংহ অসমের নঁগাও থেকে এক মানুষকে এনে নরবলি দিলে ব্রিটিশ সরকারের কাছে খবর যায় । তৎকালীন বড়লাট এতে ক্রুদ্ধ হয়ে রাজ্য দখল করে জয়ন্তীকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন । সেই থেকে মন্দিরে নরবলি উঠে যায় । তবে ঘাট বলি ( পশু বলি) হয় । প্রথম পর্বে বলেছিলাম এই পীঠের অবস্থান নিয়ে ভিন্ন মত আছে । হাওড়ার আমতায় অনেকে এই পীঠ এছাড়া পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার সংলগ্ন ভূটান পাহারে এই পীঠ অবস্থিত বলে মানা হয় । ভারত পর্যটক ভূপতিরঞ্জণ দাস তাঁর রচনাতে পশ্চিমবঙ্গের উত্তরে রাজাভাতখাওয়া জঙ্গলের কাছে ভূটান পর্বতে এই পীঠ বলে ধরেন । জ্ঞানার্ণব তন্ত্র ও বিশ্বসার তন্ত্রে এই স্থানের উল্লেখ আছে । রাজাভাতখাওয়া স্টেশনে নেমে ১৬ কিমি দূরে জয়ন্তী স্টেশন । সেখানে থেকে হাটা পথে মাইল পাঁচেক গেলে জয়ন্তী। পাশ দিয়ে একটি ছোট্ট নদী বয়ে গেছে । অরন্য এখানে নিবির । হাতী, হরিণ, বিষাক্ত সাপ এমনকি কপালে থাকলে মায়ের বাহন বাঘকেও দেখা যেতে পারে । এই পথ খুব দুর্গম । ভূটান বাসীদের কাছে সহজ। কারন তারা পাহার দিয়ে আসেন। ভূটানী রাই বেশী পূজো দেন এখানে ।

পাহাড়ে তিনটি গুহা । খুব সরু প্রবেশ পথ । এখানে অল্প পাহাড়ে উঠলে তিনটি গুহা দেখা যায় । একটি হল মহাকাল ভৈরবের গুহা। একটি জয়ন্তী রূপী মহাকালী মায়ের গুহা। অপর একটি গুহাতে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ দেখা যায় । এই মহাকালী হল একান্ন পীঠের দেবী জয়ন্তী । গুহাতে অনেক প্রাকৃতিক ভাবে নির্মিত লিঙ্গ দেখা যায় । পুরোহিত এখানে পূজা করে সন্ধ্যার আগে চলে যান । কারন এই স্থান খুব দুর্গম । যানবাহন খুব একটা নেই । পাহাড়ের মধ্যে জঙ্গলে ঘেরা পরিবেশ – সন্ধ্যার পর নিস্তব্ধ হয়ে যায় । মহাকালীর গুহাতে প্রাকৃতিক ভাবে নির্মিত শিলাঝুরির মহাকালী বিগ্রহ দেখা যায় । ইদানীং ভারতীয় সাধু সন্ন্যাসী রা এখানে এসে যাগ যজ্ঞ পূজা করেন । কারন বাংলাদেশে যাবার ভিসা সহজে মেলে না। আর বাংলাদেশে হিন্দু দের উপর যে আক্রমণ ও উৎপাত শুরু হয়েছে তাতে সাধু সন্ন্যাসী গন ওখানে গিয়ে নিজেদের বাঁচাবেন নাকি মায়ের সাধনা করবেন । এমন কোনো দিন নেই যেদিন হিন্দু নির্যাতনের খবড় পাওয়া যায় না । তাই সাধু সন্ন্যাসী গন কিছু তন্ত্র সমর্থিত এই পশ্চিমবঙ্গের জয়ন্তী পীঠে এসে সাধনা করেন ।

( চলবে )

Courtesy by:  Sajal Chowdhury Manik
Share:

জাতি বর্ণ ভেদ নিয়ে কিছু কথা

ব্রাক্ষ্মন কে?
ঋগবেদ ৭.১০৩.৮
যে ঈশ্বরের প্রতি গভীরভাবে অনুরক্ত, অহিংস, সৎ, নিষ্ঠাবান, সুশৃঙ্খল, বেদ প্রচারকারী, বেদ জ্ঞানী সে ব্রাক্ষ্মণ
-----------------------
ক্ষত্রিয় কে?
ঋগ্বেদ ১০.৬৬.৮
দৃঢ়ভাবে আচার পালনকারী, সৎ কর্ম দ্বারা শুদ্ধধ, রাজনৈতিক জ্ঞান সম্পন্ন, অহিংস, ঈশ্বর সাধক, সত্যের ধারক ন্যায়পরায়ণ ,বিদ্বেষমুক্ত ধর্মযোদ্ধা,অসৎ এর বিনাশকারী সে ক্ষত্রিয়।
------------------------
বৈশ্য কে?
অথর্ববেদ ৩.১৫.১
দক্ষ ব্যবসায়ী, দানশীল চাকুরীরত এবং চাকুরী প্রদানকারী।
-------------------------
শূদ্র কে?
ঋগ্বেদ ১০.৯৪.১১
যে অদম্য,পরিশ্রমী, অক্লান্ত জরা যাকে সহজে গ্রাস করতে পারেনা,লোভমুক্ত ­ কষ্টসহিষ্ণু সেই শূদ্র।


(১) সত্যকাম জাবাল ছিলেন এক পতিতার পুত্র যিনি পরে একজন ব্রাহ্মণ হন।

(২) প্রীষধ ছিলেন রাজা দক্ষের পুত্র যিনি পরে শূদ্র হন।

(৩) ধৃষ্ট ছিলেন নবগের (বৈশ্য) পুত্র কিন্তু পরে ব্রাহ্মণ হন এবং তার পুত্র হন ক্ষত্রিয়। (বিষ্ণু পুরাণ ৪.২.২)

(৪) রাথোটর জন্ম নেন ক্ষত্রিয় পরিবারে এবং পরে ব্রাহ্মণ হন বিষ্ণু পুরাণ ও ভাগবত অনুযায়ী।

(৫) হরিৎ ব্রাহ্মণ হন ক্ষত্রিয়ের ঘরে জন্ম নেয়া সত্ত্বেও। (বিষ্ণু পুরাণ ৪.৩.৫)

(৬) শৌনক ব্রাহ্মণ হন যদিও ক্ষত্রিয় পরিবারে জন্ম হয়। (বিষ্ণু পুরাণ ৪.৮.১) এমনকি বায়ু পুরাণ, বিষ্ণু পুরাণ ও হরিবংশ পুরাণ অনুযায়ী শৌনক ঋষির পুত্রেরা সকল বর্ণের অন্তর্ভুক্ত ছিলেন। একই ধরনের দৃষ্টান্ত পাওয়া যায় গ্রীতসমদ, বিতব্য ও বৃৎসমতির মধ্যে।

(৭) মাতঙ্গ ছিলেন চন্ডালের পুত্র কিন্তু পরে ব্রাহ্মণ হন।

(৮) রাবণ জন্মেছিলেন ঋষি পুলৎস্যেরঘরে কিন্তু পরে রাক্ষস হন।

(৯) বিশ্বামিত্রের পুত্রেরা শূদ্র হন। বিশ্বামিত্র নিজে ছিলেন ক্ষত্রিয় যিনি পরে ব্রাহ্মণ হন।

(১০) বিদুর ছিলেন এক চাকরের পুত্র কিন্তু পরে ব্রাহ্মণ হন এবং হস্তিনাপুর রাজ্যের মন্ত্রী হন।

“শূদ্র” শব্দটি বেদে দেখা গেছে প্রায় ২০ বারের মতো। কোথাও এটি অবমাননাকরভাবে ব্যবহৃত হয়নি। কোথাও বলা হয়নি শূদ্রেরা হলো অস্পর্শযোগ্য, জন্মগতভাবে এই অবস্থাণে, বেদ শিক্ষা হতে অনুনোমোদিত, অন্যান্য বর্ণের তুলনায় নিম্ন অবস্থাণের, যজ্ঞে অনুনোমোদিত।

বেদে বলা হয়েছে শূদ্র বলতে বোঝায় কঠিন পরিশ্রমী ব্যক্তি। (তপসে শূদ্রম্ – যজুর্বেদ ৩০.৫) একারণেই পুরুষ সুক্ত এদের ঘোষনা দিয়েছে মানব সভ্যতার কাঠামো হিসেবে। এজন্যেই পবিত্র বেদ ঘোষনা করেছে সাম্যের বানী-

অজ্যেষ্ঠাসো অকনিষ্ঠাস এতে সং ভ্রাতারো তাবৃধুঃ সৌভগায় যুবা পিতা স্বপা রুদ্র এযাং সুদুঘা পুশ্নিঃ সুদিনা মরুদ্ভঃ ॥
(ঋগবেদ ৫.৬০.৫)

© সনাতন ধর্মের হাজারো প্রশ্ন ও সমাধান
Share:

আপনি কি হতাশ ? তাহলে একটু সময় নিয়ে মনোযোগ দিয়ে পড়ুন ।

ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন মহারাজকে তার যৌবনে শ্রীমদ্ভাগবত গীতার তত্ত্বকথা দান করেছিলেন। অর্জুন মহারাজের বৃদ্ধ বয়সে নয়। অনেকে বলেন বৃদ্ধ বয়সে গীতা পড়ার কথা। আচ্ছা বলুনতো গীতা যদি বৃদ্ধ বয়সের জন্য অথবা শুধুমাত্র পূন্য অর্জনের জন্য হতে তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় বলার কি প্রয়োজন ছিল?

ভগবান কিন্তু গীতার তত্ত্বকথা তখনই বলেছিলেন, যখন অর্জুন মহারাজ যুবক ছিলেন এবং নিজের লক্ষ্য নির্ধারনে দ্বিধায় ভুগছিলেন। যখন তিনি হতাশায় তার কর্ম ত্যাগ করতে চেয়েছিলেন, তখনই প্রভু তাকে সঠিক পথ দেখিয়েছে গীতার জ্ঞানের মাধ্যমে।


তাই গীতা পড়ার চেষ্টা করুন নিয়মিত। এই গ্রন্থের মত আর কোন শ্রেষ্ট মোটিভেশনাল গ্রন্থ হতে পারে না যা জীবনে পরিবর্তন এনে দিতে পারে। জীবনের সকল ব্যর্থতা কে দূরে ফেলে নির্দিষ্ট লক্ষ্য পূরনে টনিকের মতো কাজ করবে এই গ্রন্থ। তবে হ্যাঁ সেটা অবশ্যই আত্মস্থ করতে হবে এবং জীবনে প্রয়োগ করতে হবে। শুধুু জ্ঞান অর্জন করে তা যদি প্রয়োগই করা না যায় তবে সে জ্ঞান অর্থহীন। হয়তো পূন্য পাবেন কিন্তু জড়জগতে তা অর্থহীন।

টাকা পয়সা একজন চোর ও আয় করে আবার একজন শিক্ষক ও আয় করে। কিন্তু দুটোর সম্মান যেমন এক নয় তেমনি জীবনে শুধু টাকা পয়সাই সব নয়। কতটা সৎ থেকে আয় করে তা সহমর্মিতার সহিত সমবন্টন করা যায় তার মধ্যেই ত্যাগ ও সুখ বিদ্যমান থাকে। আয়ের কিছু অংশ দিয়ে চেষ্টা করুন সমাজের সুবিধা বঞ্চিতদের সাহায্য করার। আপনার সামান্য সাহায্য হয়তো তাদের জন্য বিরাট কিছু। মনে রাখবেন ত্যাগেই প্রকৃত সুখ।

জীবনটা খেয়ে দেয়ে আয়েশ করার জন্য নয়। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ, জীবনভর এতো সংগ্রাম করে যেতেন না। আমরা ধর্মকে শুধু পূণ্য অর্জনের জন্যই ভাবি কিন্তু তা নিজ জীবনে প্রয়োগ কখনও করি না। লাল সালুতে মুড়িয়ে ধর্ম গ্রন্থকে পূণ্য অর্জনের জন্য রেখে দিয়েছি বলে আমাদের সনাতনজাতীর ভাগ্য ও আটকে গেছে। নিজ ধর্মকে জানার চেষ্টা করুন।

আসুন নিয়মিত ধর্মীয় গ্রন্থগুলো পড়ি এবং তা নিজ জীবনে প্রয়োগ করি। বর্ণপ্রথা ও উচু নিচু ভুলে পরষ্পরকে সহযোগীতার মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তুলি।

ধন্যবাদ। ভুল হলে ক্ষমা করে দিবেন।
জয় শ্রীকৃষ্ণ।।
© অমিত সরকার
Share:

স্বধর্ম ত্যাগ করলে কি হয় ?

২৮ টি নরকের মধ্যে অন্যতম ভয়ংকরী নরক হলো" অসিপত্রবন"।

যে ব্যক্তিস্বধর্ম পরিত্যাগ করে অন্য ধর্ম বা পরের ধর্ম গ্রহন করেন তাহারা মৃত্যুর পর এই নরকে পতিত হয়। যমদূত গন অতি গরম তাপের কীটের জলে তাকে ফেলিয়ে তার দেহে কষাঘাত করতে থাকে,তখন সে সহ্য না করতে পেরে ছোটাছুটি করতে থাকে, তখন অতি ধারালো তালবনের অসিপত্র দ্বারা তার দেহ কেঁটে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। তখন সে চিৎকার করে বলে" আমি হত হলাম, আমাকে ছেড়ে দাও "। বরং যমদূতগন না ছেড়ে অবিরাম তাকে অসহ্য যন্ত্রণা দিতে থাকে।এই ভাবে মৃত্যুর পর তারা অনেক অনেক বছর এই ভয়ংকরী নরকে কষ্ট যন্ত্রণা ভোগ করে।


ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন-
" ওঁ শ্রেয়াস্ম্বর্মো বিগুনোঃ পরা ধর্মা
স্বপুঠিতাৎ স্ব ধর্মে নিধনং শ্রেয়ং
পরো ধর্মো ভয়াবহ।''

শ্রীমদ্ভাগবত গীতাতে ৩/৩৫ স্বধর্মে যদি দোষ থাকে তাও পরো ধর্ম হতে ভালো। স্বধর্মে সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক। বর্তমানে কিছু ছেলে মেয়েরা
লোভে,সামান্য সুখের জন্য নিজের ধর্ম পরিত্যাগ করেন,কিন্তুু তারা ভাবেনা যে কি মহা অন্যায় তারা করছে। এবং একাল ও পরকাল সারা জীবন কষ্ট ভোগ করতে হয়।
Share:

০১ এপ্রিল ২০১৮

শ্রীমদ্ভগবদ্গীতা দর্শন

বলা হয়, শ্রীমদ্ভগবদ্গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণী। এটি মহাভারতের ভীষ্মপর্বের অন্তর্গত। শ্রীমদ্ভগবদ্গীতাকে সংক্ষেপে ভগবদ্গীতা বা শ্রীগীতা বা আরো সংক্ষেপে গীতা বলা হয়। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের সমরাঙ্গনে কৌরবসৈন্য ও পাণ্ডবসৈন্য পরস্পরের বিরুদ্ধে যুদ্ধার্থে সজ্জিত হলে, যুদ্ধে প্রতিপক্ষে অবস্থানকারী আত্মীয়বর্গকে হত্যা করতে হবে ভেবে অন্যতম পাণ্ডব সেনাধ্যক্ষ ধনুর্ধর অর্জুন কিংকর্তব্যবিমূঢ় ও বিষাদগ্রস্ত হয়ে পড়েন। আত্মীয়হত্যা অসঙ্গত বিবেচনা করে ক্ষণিক বৈরাগ্যের মোহাক্রান্ত অর্জুন যুদ্ধে নিবৃত্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করলে তাঁর রথের সারথিরূপ ভগবান শ্রীকৃষ্ণ যে বিশদ তত্ত্বসমৃদ্ধ উপদেশ প্রদানের মাধ্যমে অর্জুনের মোহ দূর করে স্বকর্মে প্রবৃত্ত করেছিলেন, মুখ্যত তা-ই ভগবদ্গীতা।

গীতার গুরুত্ব বোঝাতে গীতামাহাত্ম্যে বলা হয়েছে-
‘সর্ব্বোপনিষদো গাবো দোগ্ধা গোপালনন্দনঃ।
পার্থো বৎসঃ সুধীর্ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ’।।
অর্থাৎ : সমস্ত উপনিষদ গাভী, শ্রীকৃষ্ণ দোহনকর্তা, অর্জুন বৎস ও সুধীগণ ভোক্তা, গীতামৃত উপাদেয় দুগ্ধ।
এদ্বারা এটাই প্রতিপন্ন করা হচ্ছে যে, ভগবদ্গীতা উপনিষদের সারগ্রন্থ মাত্র। এছাড়াও ভাগবতের বরাহপুরাণোক্ত দীর্ঘ গীতামাহাত্ম্যের একটি শ্লোকে ভগবান বিষ্ণুর উদ্ধৃতিতে বলা হয়েছে-
‘গীতাশ্রয়েহহং তিষ্ঠামি গীতা মে চোত্তমং গৃহম্’।
গীতাজ্ঞানমুপাশ্রিত্য ত্রীন্ লোকান্ পালয়াম্যহম্’।।
অর্থাৎ : আমি গীতার আশ্রয়ে অবস্থান করি এবং গীতা আমার উত্তম গৃহ। গীতাজ্ঞান আশ্রয় করে আমি ত্রিলোক পালন করি।
গীতার এ গুরুত্ব বিবেচনা করেই বেদান্তশাস্ত্রে গীতাকে প্রাচীন বারোটি উপনিষদের সমশ্রেণীর কাতারে ত্রয়োদশ উপনিষদ বলেও গণ্য করা হয়। বেদের মতো গীতা সব সম্প্রদায়েরই মান্য। এজন্যেই পরবর্তীকালের শঙ্করাচার্য, রামানুজ, শ্রীধরস্বামী, মাধবাচার্য, বলদেব প্রমুখ শ্রেষ্ঠ আচার্যরা সকলেই গীতার জ্ঞানকে শিরোধার্য করেছেন। তাঁরা নিজ নিজ উপসম্প্রদায়ের মতের পরিপোষণের জন্য ভগবদ্গীতার টীকাভাষ্যও রচনা করেছেন। এর মধ্যে শাঙ্করভাষ্য এবং শ্রীধরস্বামীর টীকাই সমধিক প্রসিদ্ধ। তবে শঙ্করাচার্যের শাঙ্করভাষ্যকে পরিপূর্ণ উপনিষদানুসারী বলে বিবেচনা করা হয়।

শ্রীমদ্ভগবদ্গীতায় আঠারটি যোগ বা অধ্যায়ে মোট ৭০০ শ্লোক রয়েছে। গীতার অধ্যায়সমূহ যথাক্রমে- (১) অর্জুন বিষাদযোগ, (২) সাংখ্যযোগ, (৩) কর্মযোগ, (৪) জ্ঞানযোগ, (৫) সন্ন্যাসযোগ, (৬) ধ্যানযোগ বা অভ্যাসযোগ, (৭) জ্ঞান-বিজ্ঞানযোগ, (৮) অক্ষর-ব্রহ্মযোগ, (৯) রাজবিদ্যা-রাজগুহ্যযোগ, (১০) বিভূতিযোগ, (১১) বিশ্বরূপ-দর্শনযোগ, (১২) ভক্তিযোগ, (১৩) ক্ষেত্র-ক্ষেত্রজ্ঞবিভাগযোগ, (১৪) গুণত্রয়-বিভাগযোগ, (১৫) পুরুষোত্তমযোগ, (১৬) দৈবাসুরসম্পদ-বিভাগযোগ, (১৭) শ্রদ্ধাত্রয়-বিভাগযোগ, (১৮) মোক্ষযোগ।

এই আঠারটি অধ্যায়ের মোট ৭০০ শ্লোকের মধ্যে ধৃতরাষ্ট্রের উদ্ধৃতিতে ১টি, সঞ্জয়ের উদ্ধৃতিতে ৪০টি, অর্জুনের উদ্ধৃতিতে ৮৫টি এবং ভগবান শ্রীকৃষ্ণের উদ্ধৃতিতে ৫৭৪টি শ্লোক রয়েছে। এসব শ্লোকের মাধ্যমে মূলত অর্জুনের জিজ্ঞাসু মনের সশ্রদ্ধ প্রশ্ন ও তার প্রেক্ষিতে যথাযোগ্য উত্তর দিতে গিয়ে শ্রীকৃষ্ণ ভক্তি, প্রেম, আত্মা, জ্ঞান, সকাম-কর্ম, নিষ্কাম-কর্ম, সগুণ ও নির্গুণ ব্রহ্ম প্রভৃতি সম্পর্কিত যাবতীয় দর্শন ও তত্ত্বজ্ঞান উপস্থাপন ও তার বিশ্লেষণ করে অর্জুনের সকল কৌতুহল ও জ্ঞানতৃষ্ণা নিবৃত্ত করেন। এজন্যেই গীতাকে পরম ভক্তি সহকারে সকল শাস্ত্রের সার বলা হয়।

জীবের চূড়ান্ত লক্ষ্য মোক্ষলাভের উদ্দেশ্যে গীতা কর্ম, জ্ঞান ও ভক্তির সমন্বয়ে সম্পূর্ণ সাধনতত্ত্ব প্রচার করে। কর্মের সাথে জ্ঞানের এবং জ্ঞানের সাথে ভক্তির সংযোগে সাধনা সম্পূর্ণতা লাভ করে। তবে কর্মযোগই গীতার মুখ্য আলোচ্য বিষয়। কিন্তু এই কর্ম হবে নিষ্কাম কর্ম, অর্থাৎ ফলের আশা না করে কর্ম করে যাওয়া। যেমন-
‘কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন।
মা কর্মফলহেতুর্ভূর্মা তে সঙ্গোহস্ত¡কর্মণি’।। (শ্রীমদ্ভগবদ্গীতা-২/৪৭)।
অর্থাৎ : কর্মে তোমার অধিকার, ফলে নয়। অতএব কর্ম করো। সুতরাং কর্মফল-প্রাপ্তির হেতু হয়ো না। আবার কর্মত্যাগেও তোমার প্রবৃত্তি না হোক (গীতা-২/৪৭)।
কিন্তু কেন এই কর্মফল-প্রাপ্তির হেতু না হয়ে অর্থাৎ কাম্য-কর্ম বাদ দিয়ে কেবল নিষ্কাম কর্ম করে যাওয়া ? শ্রীকৃষ্ণ বলছেন-
‘দূরেণ হ্যবরং কর্ম বুদ্ধিযোগাদ্ ধনঞ্জয়।
বুদ্ধৌ শরণমন্বিচ্ছ কৃপণাঃ ফলহেতবঃ’।। (শ্রীমদ্ভগবদ্গীতা-২/৪৯)।
‘কর্মজং বুদ্ধিযুক্তা হি ফলং ত্যক্ত্বা মনীষিণঃ।
জন্মবন্ধবিনির্মুক্তাঃ পদং গচ্ছন্ত্যনাময়ম্’।। (শ্রীমদ্ভগবদ্গীতা-২/৫১)।
অর্থাৎ :
হে ধনঞ্জয়, কাম্য-কর্ম নিষ্কাম-কর্ম অপেক্ষা নিতান্ত নিকৃষ্ট। অতএব তুমি কামনাশূন্য হয়ে সমত্ব বুদ্ধির (সম্যক জ্ঞানের) আশ্রয় গ্রহণ করো। যারা ফলাকাঙ্ক্ষী হয়ে কর্ম করে তারা অতি হীন (গীতা-২/৪৯)। নিষ্কাম কর্মযোগী মনীষিগণ কর্মজাত ফল ত্যাগ করে জন্মরূপ বন্ধন হতে মুক্ত হন এবং সর্বপ্রকার উপদ্রবরহিত (পাপ ও পুণ্য উভয় হতে মুক্ত হয়ে) ব্রহ্মপদ লাভ করেন (গীতা-২/৫১)।
গীতার মতে ফলাসক্তি ও কর্তৃত্বাভিমান বন্ধনের কারণ। আসক্তি ও অহংবুদ্ধি ত্যাগ করে ফলাফলে উদাসীন হয়ে কর্ম সম্পাদনে বন্ধন হয় না। অর্থাৎ সর্বকর্ম ঈশ্বরে সমর্পণ করে ফলাকাঙ্ক্ষা বর্জন ও অহংবুদ্ধি বা কর্তৃত্বাভিমান ত্যাগ করাই নিষ্কার্ম কর্মের লক্ষণ। কিন্তু আত্মজ্ঞান ব্যতীত এই আসক্তি ও কর্তৃত্বাভিমান দূর হয় না। তাই শ্রীকৃষ্ণ বলেন-
‘যদা তে মোহকলিলং বুদ্ধির্ব্যতিতরিষ্যতি।
তদা গন্তাসি নির্বেদং শ্রোতব্যস্য শ্রুতস্য চ’।। (শ্রীমদ্ভগবদ্গীতা-২/৫২)।
‘শ্রুতিবিপ্রতিপন্না তে যদা স্থাস্যতি নিশ্চলা।
সমাধাবচলা বুদ্ধিস্তদা যোগমবাপ্স্যসি’।। (শ্রীমদ্ভগবদ্গীতা-২/৫৩)।
অর্থাৎ :
যখন তোমার বুদ্ধি (জ্ঞান) মোহাত্মক অবিবেকরূপ কলুষ অতিক্রম করবে, তখন তুমি শ্রোতব্য ও শ্রুত কর্মফল বিষয়ে বৈরাগ্যলাভ করবে (নিষ্পৃহ হবে) (গীতা-২/৫২)। নানা কর্মফল শ্রবণে বিক্ষিপ্ত তোমার চিত্ত যখন পরমাত্মাতে স্থির ও অচল হবে, তখন তুমি তত্ত্বজ্ঞান লাভ করবে (গীতা-২/৫৩)।
অতএব কর্মযোগ সিদ্ধিলাভের জন্য জ্ঞানলাভের দরকার। আত্মজ্ঞান লাভ হলে ভগবানে পরমভক্তি জন্মায়। এর মাধ্যমেই সমত্ব-বুদ্ধি বা সম্যক-জ্ঞান জন্মায়। এই সমত্ব বুদ্ধিকেই বলা হয় স্থিতপ্রজ্ঞা। গীতায় এই স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সম্পর্কে শ্রীভগবান বলেন-
‘প্রজহাতি যদা কামান্ সর্বান্ পার্থ মনোগতান্ ।
আত্মন্যেবাত্মনা তুষ্টঃ স্থিতপ্রজ্ঞস্তদোচ্যতে।। (শ্রীমদ্ভগবদ্গীতা-২/৫৫)।
দুঃখেষ¦নুদ্বিগ্নমনাঃ সুখেষু বিগতস্পৃহঃ।
বীতরাগভয়ক্রোধঃ স্থিতধীর্মুনিরুচ্যতে’।। (শ্রীমদ্ভগবদ্গীতা-২/৫৬)।
অর্থাৎ :
হে পার্থ, বাহ্যলাভে নিরপেক্ষ ও পরমার্থদর্শনে প্রত্যগাত্মাতেই পরিতৃপ্ত হয়ে যখন যোগী সমস্ত মনোগত বাসনা সম্পূর্ণরূপে পরিত্যাগ করেন, তখন তিনি স্থিতপ্রজ্ঞ বলে উক্ত হন (গীতা-২/৫৫)। দুঃখে উদ্বেগহীন, সুখে নিঃস্পৃহ এবং আসক্তিশূন্য ভয়মুক্ত ও ক্রোধরহিত মুনিই স্থিতপ্রজ্ঞ বলে উক্ত হন (গীতা-২/৫৬)।
এখানে প্রশ্ন আসে, কর্মযোগ অপেক্ষা সমত্ব-বুদ্ধি বা সম্যক-জ্ঞানই যদি শ্রেষ্ঠ হয় তাহলে সব কামনা বর্জন করে সাম্যবুদ্ধি বা সম্যকজ্ঞান লাভ করলেই তো জীবের মোক্ষ লাভ হয়, কর্মের আবশ্যকতা কী ? তাই অর্জুন জিজ্ঞাসা করলেন-
‘জ্যায়সী চেৎ কর্মণস্তে মতা বুদ্ধির্জনার্দন।
তৎ কিং কর্মণি ঘোরে মাং নিয়োজয়সি কেশব’।। (শ্রীমদ্ভগবদ্গীতা-৩/১)।
অর্থাৎ : হে জনার্দন, যদি আপনার মতে কর্ম অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ হয়, তবে আমাকে এই হিংসাত্মক (যুদ্ধ) কর্মে নিযুক্ত করছেন কেন (গীতা-৩/১)?
বলাবাহুল্য, গীতায় কর্মকেই সর্বাধিক প্রাধান্য দেয়া হয়েছে। এমনকি ইহলোকে মোক্ষলাভের যে দুটি মার্গ রয়েছে- সন্ন্যাস মার্গ ও কর্মযোগ মার্গ, সেখানেও কর্মযোগকেই শ্রেষ্ঠ হিসেবে প্রতিপাদন করা হয়েছে। কেননা, সন্ন্যাস মার্গে যে মোক্ষ লাভ হয় তা জ্ঞানের ফলে, কর্ম ত্যাগের জন্য নয়। যেমন গীতার সন্ন্যাসযোগে শ্রীকৃষ্ণ বলেছেন-
‘সন্ন্যাসঃ কর্মযোগশ্চ নিঃশ্রেয়সকরাবুভৌ।
তয়োস্তু কর্মসন্ন্যাসাৎ কর্মযোগো বিশিষ্যতে’।। (শ্রীমদ্ভগবদ্গীতা-৫/২)।
‘সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখমাপ্তুমযোগতঃ।
যোগযুক্তো মুনির্ব্রহ্ম ন চিরেণাধিগচ্ছতি’।। (শ্রীমদ্ভগবদ্গীতা-৫/৬)।
অর্থাৎ :
সন্ন্যাস বা কর্মের ত্যাগ ও কর্মের অনুষ্ঠান উভয়ই মুক্তিমার্গ; কিন্তু তাদের মধ্যে জ্ঞানহীন কর্মসন্ন্যাস অপেক্ষা নিষ্কাম কর্মের অনুষ্ঠান উৎকৃষ্টতর (গীতা-৫/২)। হে মহাবাহো, নিষ্কাম কর্মযোগ ব্যতীত জ্ঞানযুক্ত পরমার্থ সন্ন্যাস লাভ করা অসম্ভব। নিষ্কাম কর্মযোগের দ্বারা চিত্তশুদ্ধি হলেই নিষ্ঠ ব্যক্তি সন্ন্যাসী হয়ে অচিরে পরব্রহ্ম প্রাপ্ত হন (গীতা-৫/৬)।
এছাড়াও জ্ঞান ও কর্মের পরস্পর অবিচ্ছেদ্য সম্পর্ক বোঝাতে গীতায় জ্ঞানযোগে বলা হয়েছে যে-
‘ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে।
তৎ স্বয়ং যোগসংসিদ্ধঃ কালেনাত্মনি বিন্দতি’।। (শ্রীমদ্ভগবদ্গীতা-৪/৩৮)।
অর্থাৎ : জ্ঞানের তুল্য পবিত্র বস্তু ইহজগতে নেই। দীর্ঘকাল প্রযত্ন দ্বারা কর্মযোগে চিত্ত শুদ্ধ হলেই মুমুক্ষু ব্যক্তি সেই আত্মজ্ঞান (ব্রহ্মজ্ঞান) লাভ করেন (গীতা-৪/৩৮)।
তাই কর্ম নাকি জ্ঞান শ্রেষ্ঠ, অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন-
‘লোকেহস্মিন্ দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময়ানঘ।
জ্ঞানযোগেন সাংখ্যানাং কর্মযোগেন যোগিনাম্’।। (শ্রীমদ্ভগবদ্গীতা-৩/৩)।
‘ন কর্মণামনারম্ভান্নৈষ্কর্ম্যং পুরুষোহশ্লুতে।
ন চ সংন্যসনাদেব সিদ্ধিং সমধিগচ্ছতি’।। (শ্রীমদ্ভগবদ্গীতা-৩/৪)।
‘ন হি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্যকর্মকৃৎ।
কার্যতে হ্যবশঃ কর্ম সর্বঃ প্রকৃতিজৈর্গুণৈঃ’।। (শ্রীমদ্ভগবদ্গীতা-৩/৫)।
অর্থাৎ :
হে অনঘ অর্জুন, ইহলোকে জ্ঞানাধিকারিগণের জন্য জ্ঞানযোগ এবং নিষ্কাম কর্মিগণের জন্য কর্মযোগ- এই দুই প্রকার নিষ্ঠার বিষয় সৃষ্টির প্রারম্ভে আমি বেদমুখে বলেছি (গীতা-৩/৩)। কর্মানুষ্ঠান না করে কেউ নৈষ্কর্ম্য বা মোক্ষ লাভ করতে পারে না। আবার কর্মযোগে চিত্তশুদ্ধি ও আত্মবিবেক না হলে নৈষ্কর্ম্যসিদ্ধি হয় না। কেবলমাত্র জ্ঞানশূন্য কর্মত্যাগ দ্বারা এ অবস্থালাভ অসম্ভব (গীতা-৩/৪)। কর্ম না করে কেউই ক্ষণকালও থাকতে পারে না। অ-স্বতন্ত্র প্রকৃতির (মায়াজাত সত্ত্ব, রজঃ ও তমঃ গুণের) প্রভাবে সকলেই কর্ম করতে বাধ্য হয় (গীতা-৩/৫)।
এ প্রেক্ষিতে শ্রীকৃষ্ণ আরো বলেন-
‘কর্মেন্দ্রিয়াণি সংযম্য য আস্তে মনসা স্মরন্ ।
ইন্দ্রিয়ার্থান্ বিমূঢ়াত্মা মিথ্যাচারঃ স উচ্যতে’।। (শ্রীমদ্ভগবদ্গীতা-৩/৬)।
‘যস্ত্বিন্দ্রিয়াণি মনসা নিয়ম্যারভতেহর্জুন।
কর্মেন্দ্রিয়ৈঃ কর্মযোগমসক্তঃ স বিশিষ্যতে’।। (শ্রীমদ্ভগবদ্গীতা-৩/৭)।
‘নিয়তং কুরু কর্ম ত্বং কর্ম জ্যায়ো হ্যকর্মণঃ।
শরীরযাত্রাপি চ তে ন প্রসিধ্যেদকর্মণঃ’।। (শ্রীমদ্ভগবদ্গীতা-৩/৮)।
অর্থাৎ :
যে ব্যক্তি কর্মেন্দ্রিয়গুলিকে কর্মবিরত করে মনে মনে তাদের বিষয় চিন্তা করে তারা মিথ্যাচারী (গীতা-৩/৬)। কিন্তু যারা ইন্দ্রিয়গুলি সংযত করে অনাসক্তভাবে কর্ম করেন তারাই শ্রেষ্ঠ (গীতা-৩/৭)। তুমি শাস্ত্রবিহিত নিত্যকর্ম করো। কর্ম না করা অপেক্ষা কর্ম করাই শ্রেয়। কর্মহীন হলে তোমার দেহযাত্রাও নির্বাহ হবে না (গীতা-৩/৮)।
তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে আসক্তিহীন হয়ে কর্তব্যরূপে সবসময় বিহিত কর্মের অনুষ্ঠান করার উপদেশ দেন। যে কর্ম যার পক্ষে বিহিত তাই তার পক্ষে যজ্ঞস্বরূপ। অনাসক্ত হয়ে কর্ম করলে মানুষ মোক্ষ লাভ করে। কারণ এই যথার্থ কর্ম ঈশ্বরের প্রীতির জন্যেই করা হয়-
‘যজ্ঞার্থাৎ কর্মণোহন্যত্র লোকোহয়ং কর্মবন্ধনঃ।
তদর্থং কর্ম কৌন্তেয় মুক্তসঙ্গঃ সমাচর’।। (শ্রীমদ্ভগবদ্গীতা-৩/৯)।
অর্থাৎ : যজ্ঞার্থে বা ঈশ্বরের প্রীতির জন্য অনুষ্ঠিত কর্ম ব্যতীত অন্য কর্ম বন্ধনের কারণ হয়। অতএব, তুমি ভগবানের উদ্দেশ্যে অনাসক্ত হয়ে বর্ণাশ্রমোচিত সকল কর্ম করো (গীতা-৩/৯)।
এবং বিহিত কর্মযোগের সর্বাধিক গুরুত্ব আরোপ করে গীতার সেই প্রসিদ্ধ শ্লোকটি উচ্চারিত হয় এভাবে-
‘শ্রেয়ান্ স্বধর্মো বিগুণঃ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ।
স্বধর্মে নিধনং শ্রেয়ঃ পরধর্মো ভয়াবহঃ’।। (শ্রীমদ্ভগবদ্গীতা-৩/৩৫)।
অর্থাৎ : স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তমরূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা উৎকৃষ্ট। (বর্ণাশ্রমবিহিত) স্বধর্মসাধনে নিধনও কল্যাণকর; কিন্তু অন্যের (বর্ণাশ্রমোচিত) ধর্মের অনুষ্ঠান অধোগতির কারণ বলে বিপজ্জনক (গীতা-৩/৩৫)।
বর্ণাশ্রমে বিভক্ত সমাজে জন্মজাত চারটি বর্ণ অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রের জন্য ঈশ্বরবিহিত যে যে কর্ম নির্ধারণ করা আছে প্রত্যেকের জন্য তা-ই স্বধর্ম অনুষ্ঠান। কারণ এই বর্ণগুলি ঈশ্বরসৃষ্ট এবং তাদের কর্মবণ্টনও ঈশ্বরই করে রেখেছেন প্রকৃতিজাত বা স্বভাবজাত করে-
‘চাতুর্বর্ণ্যং ময়া সৃষ্টং গুণকর্মবিভাগশঃ।
তস্য কর্তারমপি মাং বিদ্ধ্যকর্তারমব্যয়ম্’।। (শ্রীমদ্ভগবদ্গীতা-৪/১৩)।
‘ন তদস্তি পৃথিব্যাং বা দিবি দেবেষু বা পুনঃ।
সত্ত্বং প্রকৃতিজৈর্মুক্তং যদেভিঃ স্যাৎত্রিভির্গুণৈঃ’।। (শ্রীমদ্ভগবদ্গীতা-১৮/৪০)।
‘ব্রাহ্মণক্ষত্রিয়বিশাং শূদ্রাণাঞ্চ পরন্তপ।
কর্মাণি প্রবিভক্তানি স্বভাবপ্রভবৈর্গুণৈঃ’।। (শ্রীমদ্ভগবদ্গীতা-১৮/৪১)।
‘শমো দমস্তপঃ শৌচং ক্ষান্তিরার্জবমেব চ।
জ্ঞানং বিজ্ঞানমাস্তিক্যং ব্রহ্মকর্ম স্বভাবজম্’।। (শ্রীমদ্ভগবদ্গীতা-১৮/৪২)।
‘শৌর্যং তেজো ধৃতির্দাক্ষ্যং যুদ্ধে চাপ্যপলায়নম্ ।
দানমীশ্বরভাবশ্চ ক্ষাত্রং কর্ম স্বভাবজম্’।। (শ্রীমদ্ভগবদ্গীতা-১৮/৪৩)।
‘কৃষিগৌরক্ষ্যবাণিজ্যং বৈশ্যকর্ম স্বভাবজম্ ।
পরিচর্যাত্মকং কর্ম শূদ্রস্যাপি স্বভাবজম্’।। (শ্রীমদ্ভগবদ্গীতা-১৮/৪৪)।
‘স্বে স্বে কর্মণ্যভিরতঃ সংসিদ্ধিং লভতে নরঃ’। (শ্রীমদ্ভগবদ্গীতা-১৮/৪৫)।
অর্থাৎ :
গুণ (সত্ত্ব, রজঃ, তমঃ) ও কর্মের বিভাগ অনুসারে আমি চারটি বর্ণের (ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র) সৃষ্টি করেছি। আমি মায়িক (মায়ারূপ) ব্যবহারে চতুর্বর্ণের সৃষ্টিকর্তা হলেও আমাকে পরমার্থদৃষ্টিতে অব্যয় অকর্তা ও অসংসারী বলে জানবে (গীতা-৪/১৩)। পৃথিবীতে বা স্বর্গে এমন কোন প্রাণী (মানুষ বা দেবতা) বা বস্তু নেই, যা এই প্রকৃতিজাত ও বন্ধনের কারণ (সত্ত্ব, রজঃ, তমঃ এই) ত্রিগুণ থেকে মুক্ত (গীতা-১৮/৪০)। হে পরন্তপ, প্রকৃতিজাত ত্রিগুণানুসারেই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রেরও কর্মসমূহ পৃথক পৃথক রূপে ভাগ করা হয়েছে (গীতা-১৮/৪১)। বাহ্যেন্দ্রিয় ও অন্তরিন্দ্রিয়ের সংযম, বাচিক ও মানসিক তপস্যা; অন্তর্বহিঃ শৌচ, ক্ষমা, সরলতা, শাস্ত্রজ্ঞান ও তত্ত্বানুভূতি এবং শাস্ত্রে ও ভগবানে বিশ্বাস- এই সকল ব্রাহ্মণের স্বভাবজাত (রজোমিশ্রিত সত্ত্বগুণ দ্বারা বিহিত) কর্ম (গীতা-১৮/৪২)। পরাক্রম, তেজ, ধৃতি, কর্মকুশলতা, যুদ্ধে অপরাঙ্মুখতা, দানে মুক্তহস্ততা ও শাসনক্ষমতা- এইগুলি ক্ষত্রিয়ের স্বভাবজাত (স্বভাবজ সত্ত্বমিশ্রিত রজোগুণ দ্বারা বিহিত) কর্ম (গীতা-১৮/৪৩)। কৃষি, গোরক্ষা ও বাণিজ্য বৈশ্যের স্বভাবজাত (স্বভাবজ তমোমিশ্রিত রজোগুণ দ্বারা বিহিত) কর্ম। (অন্য বর্ণের) সেবা বা পরিচর্যা শূদ্রদের স্বভাবজাত (রজোমিশ্রিত তমোগুণের দ্বারা বিহিত) কর্ম (গীতা-১৮/৪৪)। মানুষ নিজ নিজ বর্ণ ও আশ্রমের কর্মে নিরত থেকে জ্ঞান, নিষ্ঠা ও যোগ্যতা অনুযায়ী সিদ্ধিলাভ করে (গীতা-১৮/৪৫)।
সহজভাবে বললে, বিহিত কর্ম মানে আরোপিত কর্ম যা ঈশ্বরকর্তৃক নির্দেশিত। কর্মফলের আশা ত্যাগ করে আসক্তিহীন কর্মযোগে চিত্তশুদ্ধির মাধ্যমে জ্ঞানরূপ সন্ন্যাসমার্গে উত্তীর্ণ হওয়াই গীতার মতে জীবের মোক্ষ বা সংসার-মুক্তির অনিবার্য শর্ত। কিন্তু ভক্তি বিনে জ্ঞান হয় না। এই ব্রহ্মজ্ঞান লাভে পরমেশ্বর পরমব্রহ্মের প্রতি অবিচল ভক্তি থাকা আবশ্যক। তাই গীতায় শ্রীভগবান বলছেন-
‘মন্মনা ভব মদ্ভক্তো মদ্যাজী মাং নমস্কুরু।
মামেবৈষ্যসি সত্যং তে প্রতিজানে প্রিয়োহসি মে’।। (শ্রীমদ্ভগবদ্গীতা-১৮/৬৫)।
অর্থাৎ : তুমি আমাতে চিত্ত স্থির করো, ভজনশীল ও পূজনশীল হও। আমাকে নমস্কার করো। আমি প্রতিজ্ঞা করে বলছি, এভাবেই তুমি আমাকে পাবে (গীতা-১৮/৬৫)।
কিন্তু যা-ই করো না কেন, কোনভাবেই কর্মযোগ উপেক্ষা করে নয়। সকল শাস্ত্রের সারগ্রন্থ শ্রীমদ্ভগবদ্গীতার সার-কথাটাও সম্ভবত এই যে-
‘শ্রেয়ো হি জ্ঞানমভ্যাসাজ্ জ্ঞানাদ্ধ্যানং বিশিষ্যতে।
ধ্যানাৎ কর্মফলত্যাগস্ত্যাগাচ্ছান্তিরনন্তরম্’।। (শ্রীমদ্ভগবদ্গীতা-১২/১২)।
অর্থাৎ : অবিবেচকপূর্বক অভ্যাস অপেক্ষা শ্রুতি (বেদোক্ত শাস্ত্রাদি) ও যুক্তি দ্বারা আত্মনিশ্চয় উৎকৃষ্ট। আত্মনিশ্চয় অপেক্ষা জ্ঞানপূর্বক ধ্যান শ্রেষ্ঠ। জ্ঞানপূর্বক ধ্যান অপেক্ষা কর্মফলত্যাগ শ্রেষ্ঠ। কর্মফল ত্যাগের অব্যবহিত পরেই সহেতুক সংসার নিবৃত্তিরূপ পরম শান্তিলাভ হয় (গীতা-১২/১২)।
মূলত, কর্মযোগকে ঘিরেই গীতার মুখ্য আলোচ্য বিষয় গীতার মূলতত্ত্ব, মূলনীতি, আত্ম-তত্ত্ব, বিশ্বতত্ত্ব, ব্রহ্মতত্ত্ব প্রভৃতি সম্পর্কে যত প্রকার জ্ঞান উপদিষ্ট হয়েছে, অর্জুনকে তা উপলব্ধি করতে হয়েছে। এবং তার উপলক্ষ হয়ে এটি একটি অন্যতম পবিত্র ধর্মগ্রন্থ হিসেবেও ভারতীয় লোকসমাজে সর্বাদৃত হয়েছে।

লেখকঃ রণদীপম বসু
Share:

৩১ মার্চ ২০১৮

রাম নবমী কি ?

যুদ্ধে একে একে মারা পড়েছেন লঙ্কার সব বড়ো বড় বীর। রাবণ তখন একা কুম্ভের মতো রক্ষা করছেন লঙ্কাপুরী। তিনিও শ্রান্ত, বিধ্বস্ত। এমনকি একবার তো হনুমানের হাতে প্রচুর মার খেয়ে অজ্ঞানই হয়ে গেলেন। বেগতিক বুঝে রাবণ অম্বিকার স্তব করলেন:- - -

আর কেহ নাহি মোর ভরসা সংসারে। শঙ্কর ত্যজিল তেঁই ডাকি মা তোমারে।। রাবণে কাতর স্তবে হৈমবতীর হৃদয় টলল। তিনি কালী রূপে রাবণকে কোলে তুলে নিয়ে তাঁকে দিলেন অভয়। এই খবর রামের কানে যেতেই তিনি গুণলেন প্রমাদ। দেবতাদের ঘুম উড়ে যাওয়ার জোগাড় হল। ইন্দ্র ব্রহ্মার কাছে গিয়ে কাকুতি-মিনতি করে একটা কিছু করার অনুরোধ জানালেন। বুড়ো ঠাকুরদাদা ব্রহ্মা এসে রামকে পরামর্শ দিলেন, “দুর্গাপূজা করো। আর কোনো উপায় নেই ।।”

রাম বললেন, “তা কেমন করে হয়? দুর্গাপূজার
প্রশস্ত সময় বসন্তকাল। শরৎকাল তো অকাল। তাছাড়া বিধান রয়েছে, অকালবোধনে নিদ্রা ভাঙাতে হবে কৃষ্ণানবমীতে। সুরথ রাজা প্রতিপদে পূজারম্ভ করেছিলেন। কিন্তু সেকাল তো আর নেই। পূজা করি কিভাবে?” ব্রহ্মা বললেন, “আমি ব্রহ্মা, বিধান দিচ্ছি, শুক্লাষষ্ঠীতে বোধন করো।” শুনে রাম মহাখুশি হলেন।।

চণ্ডীপাঠ করি রাম করিল উৎসব। গীত নাট করে জয় দেয় কপি সব। রাম চণ্ডীপাঠ করে উৎসব করলেন। সেই সুযোগে বাঁদরের দল খানিকটা নাচগান করে নিল ।।

রামচন্দ্র কিভাবে দুর্গাপূজা করেছিলেন:

তার একটু বর্ণনা দেবো। চণ্ডী -তে আছে, সুরথ রাজা দুর্গার মাটির মূর্তি গড়ে পূজা করেছিলেন (‘তৌ তস্মিন্ পুলিনে দেব্যাঃ কৃত্বা মূর্ত্তিং মহীময়ীম্।’ চণ্ডী , ১৩।১০)।

রামচন্দ্রও পূজা করেছিলেন নিজের হাতে তৈরি মাটির প্রতিমায় (‘আপনি গড়িলা রাম প্রতিমা মৃন্ময়ী’)। ষষ্ঠীর সন্ধায় বেল গাছের তলায় হল দেবীর বোধন। অধিবাসের সময় রাম স্বহস্তে বাঁধলেন নব পত্রিকা। সায়াহ্নকালেতে রাম করিল বোধন ।।

আমন্ত্রণ অভয়ার বিল্বাধিবাসন।। …
আচারেতে আরতি করিলা অধিবাস।
বান্ধিলা পত্রিকা নব বৃক্ষের বিলাস।।
সপ্তমীর দিন সকালে স্নান করে রাম ‘বেদবিধিমতে’ পূজা করলেন।

অষ্টমীর দিনও তাই। অষ্টমী-নবমীর সন্ধিক্ষণে রাম সন্ধিপূজা করলেন। দুই দিনই রাতে চণ্ডীপাঠ ও নৃত্যগীত হল। রামচন্দ্রের নবমী পূজার বিশদ বর্ণনা দিয়েছেন কৃত্তিবাস। বহুরকম বনফুল ও বনফলে পূজার আয়োজন হল। ‘তন্ত্রমন্ত্রমতে’ পূজা হল। কিন্তু দেবী দর্শন দিলেন না। তখন বিভীষণ উপদেশ দিলেন, “নীলপদ ্মে পূজা করুন। দেবী নিশ্চয় দর্শন দেবেন।”

কিন্তু নীলপদ্ম দুর্লভ। দেবতারাও তার খোঁজ রাখেন না। পৃথিবীতে একমাত্র দেবীদহ নামক হ্রদেই নীলপদ্ম মেলে। কিন্তু সেও লঙ্কা থেকে দশ বছরের পথ। শুনে হনুমান নিমেষে উপস্থিত হলেন দেবীদহে। এনে দিলেন একশো আটটি নীলপদ্ম। কিন্তু দুর্গা ছলনা করে একটি পদ্ম রাখলেন লুকিয়ে। রাবণকে তিনি কথা দিয়ে রেখেছিলেন কিনা। কিন্তু রামও ছাড়বার পাত্র নন। একটি নীলপদ্মের ক্ষতিপূরণে তিনি নিজের একটি চোখ উপড়ে নিবেদন করতে চাইলেন।

চক্ষু উৎপাটিতে রাম বসিলা সাক্ষাতে।
হেনকালে কাত্যায়নী ধরিলেন হাতে।।
কর কি কর কি প্রভু জগত গোঁসাই।
পূর্ণ তোমার সঙ্কল্প চক্ষু নাহি চাই।।

বাধ্য হয়েই দুর্গা রামচন্দ্রকে রাবণ বধের বর দিলেন। যাওয়ার আগে বলে গেলেন:অকালবোধনে পূজা কৈলে তুমি দশভূজা বিধিমত করিলা বিন্যাস। লোকে জানাবার জন্য আমারে  করিতে ধন্য অবনীতে করিলে প্রকাশ।।

এরপর রাম দশমীপূজা সমাপ্ত করে দুর্গাপ্রতিমাবিসর্জন দিলেন । তারপরে রাবণ বধের গল্প তো সবাই জানে। রামচন্দ্রের দুর্গাপূজার এই ইতিহাস বাল্মীকি রামায়ণে নেই। আছে দেবীভাগবত পুরাণ ও কালিকাপুরাণ -এ। খ্রিস্টীয় নবম -দ্বাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে লেখা এই দুই পুরাণ, গবেষক মহলের মতে, বাঙালি স্মার্তদের দুই মহাকীর্তি।

কৃত্তিবাসের আগেও যে বাংলায় দুর্গাপূজার ব্যাপক প্রচলন ছিল, তার প্রমাণ ভবদেব ভট্টের মাটির মূর্তিতে দুর্গাপূজার বিধান (একাদশ শতাব্দী), বিদ্যাপতির দুর্গাভক্তি-তরঙ্গিনী (চতুর্দশ শতাব্দী), শূলপাণির দুর্গোৎসব-বিবেক (চতুর্দশ শতাব্দী) ও স্মার্তরঘুনন্দনের দুর্গাপূজা-তত্ত্ব (পঞ্চদশ শতাব্দী)।

অর্থাৎ, কৃত্তিবাসের যুগে (পঞ্চদশ শতাব্দীতে) দুর্গাপূজা ছিল বাঙালির এক প্রধান উৎসব। আর সেই জন্যই তিনি রামচন্দ্রকে দিয়ে দুর্গাপূজা করালেন সনাতন বাঙালি পন্থায়। যদিও কৃত্তিবাসী রামায়ণের দুর্গোৎসব বিবরণের সঙ্গে পৌরাণিক দুর্গোৎসব বর্ণনা ঠিক হুবহু মেলে না। যেসব পুরাণমতে আজ বাংলায় দুর্গাপূজা হয়, তার একটি হল কালিকাপুরাণ । এই পুরাণে রামচন্দ্রের দুর্গাপূজার বর্ণনা পাই। সংস্কৃত শ্লোক ক্লান্তিকর ঠেকতে পারে, তাই সর্বজনবোধ্য বাংলা ভাষায় কালিকাপুরাণ -এর ষাট অধ্যায়ের ২৬ থেকে ৩৩ সংখ্যক শ্লোকগুলি

অনুবাদ করে দিচ্ছি:
পূর্বে রামের প্রতি অনুগ্রহ করে রাবণ বধে তাঁকে সাহায্য করার জন্য ব্রহ্মা রাত্রিকালে এই মহাদেবীর বোধন করেছিলেন। বোধিতা হয়ে দেবী গেলেন রাবণের বাসভূমি লঙ্কায়। সেখানে তিনি রাম ও রাবণকে দিয়ে সাত দিন ধরে যুদ্ধ করালেন। নবমীর দিন জগন্ময়ী মহামায়া রামের দ্বারা রাবণ বধ করেন। যে সাত দিন দেবী রামরাবণের যুদ্ধ দেখে আনন্দ  করলেন, সেই সাত দিন দেবতারা তাঁর পূজা করেন ।।

রাবণ নিহত হলে নবমীর দিন ব্রহ্মা সকল দেবতাকে সঙ্গে নিয়ে দেবীর বিশেষ পূজা করলেন। তারপর দশমীর দিন শবরোৎসব উদযাপিত হল। শেষে দেবীর বিসর্জন হল। এখানে রাত্রিকাল কথাটির একটু ব্যাখ্যা প্রয়োজন। এই ব্যাখ্যার মধ্যেই রয়েছে, শরৎকালকে রাম কেন দুর্গাপূজার পক্ষে অকাল বলেছিলেন, সেই প্রশ্নের উত্তর ।।

সূর্যের দক্ষিণায়ণ দেবতাদের রাত। এই সময় দেবতারা ঘুমান। শরৎকাল পরে দক্ষিণায়ণের সময়। এই সময় দেবতাকে পূজা করতে হলে, তাকে জাগরিত করতে হয়। এই প্রক্রিয়াটিই হল বোধন। বৃহদ্ধর্মপুরাণ-এ রামের জন্য ব্রহ্মার দুর্গাপূজার বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। এই পুরাণের মতে, কুম্ভকর্ণের নিদ্রাভঙ্গের পর রামচন্দ্রের অমঙ্গল আশঙ্কায় দেবতারা হলেন শঙ্কিত। তখন ব্রহ্মা বললেন, দুর্গাপূজা ছাড়া অন্য কোনো উপায় নেই ।।

তাই রামচন্দ্রের মঙ্গলের জন্য স্বয়ং ব্রহ্মা যজমানী করতে রাজি হলেন। তখন শরৎকাল। দক্ষিণায়ণ। দেবতাদের নিদ্রার সময়। এতএব ব্রহ্মা স্তব করে দেবীকে জাগরিত করলেন। দেবী তখন কুমারীর বেশে এসে ব্রহ্মাকে বললেন, বিল্ববৃক্ষমূলে দুর্গার বোধন করতে। দেবতারা মর্ত্যে এসে দেখলেন, এক দুর্গম স্থানে একটি বেলগাছের শাখায় সবুজ পাতার রাশির মধ্যে ঘুমিয়ে রয়েছে একটি পরমাসুন্দরী বালিকা। ব্রহ্মা বুঝলেন, এই বালিকাই জগজ্জননী দুর্গা ।।

তিনি বোধন-স্তবে তাঁকে জাগরিত করলেন। ব্রহ্মার স্তবে জাগরিতা দেবী বালিকামূর্তি ত্যাগ করে চণ্ডিকামূর্তি ধরলেন। ব্রহ্মা বললেন, “রাবণবধে রামচন্দ্রকে অনুগ্রহ করার জন্য তোমাকে অকালে জাগরিত করেছি। যতদিন না রাবণ বধ হয়, ততদিন তোমার পূজা করব। যেমন করে আমরা আগামীকাল তোমার বোধন করে পূজা করব, তেমন করেই মর্ত্যবাসী যুগ যুগ ধরে তোমার পূজা করবে। যতকাল সৃষ্টি থাকবে, তুমিও পূজা পাবে এইভাবেই।”

একথা শুনে চণ্ডিকা বললেন, “সপ্তমী তিথিতে আমি প্রবেশ করব রামের ধনুর্বাণে। অষ্টমীতে রাম-রাবণে মহাযুদ্ধ হবে। অষ্টমী-নবমীর সন্ধিক্ষণে রাবণের দশমুণ্ড বিচ্ছিন্ন হবে। সেই দশমুণ্ড আবার  জোড়া লাগবে। কিন্তু নবমীতে রাবণ নিহত হবেন। দশমীতে রামচন্দ্র করবেন বিজয়োৎসব।” হলও তাই। মহাবিপদ কেটে গেল অষ্টমীতে; তাই অষ্টমী হল মহাষ্টমী। রাবণ বধ করে মহাসম্পদ সীতাকে লাভ করলেন রাম; তাই নবমী হল মহানবমী ।।

কৃত্তিবাসী রামায়ণে দুর্গাপূজা করেছিলেন রাম। কিন্তু পুরাণ বলে, রামের মঙ্গলের জন্য দেবগণ করেছিলেন পূজার আয়োজন। পুরোহিত হয়েছিলেন স্বয়ং ব্রহ্মা। কৃত্তিবাসের দুর্গাপূজা বিবরণে বাংলায় প্রচলিত লৌকিক প্রথার অনেক নিদর্শন ছড়িয়ে আছে। কিন্তু সেই বিবরণ সম্পূর্ণ শাস্ত্রানুগ নয়। যদিও কৃত্তিবাসকে ধরে লোকে আজকাল মনে করে, শরৎকালের দুর্গাপূজার সূচনা করেছিলেন রাম। কিন্তু এই সম্মান বুড়ো ঠাকুরদাদারই পাওয়া উচিত। আমাদের মনে রাখা উচিত, বাংলার লক্ষ লক্ষ দুর্গাপূজায় আজও বোধনের মন্ত্রে উচ্চারিত হয়:

ওঁ ঐং রাবণস্য বধার্থায় রামস্যানুগ্রহায় চ।
অকালে ব্রহ্মণা বোধো দেব্যস্তয়ি কৃতঃ পুরা।।
অহমপাশ্বিনে ষষ্ঠ্যাং সায়াহ্নে বোধয়মি বৈ।

(হে দেবী, রাবণবধে রামকে অনুগ্রহ করার জন্য ব্রহ্মা তোমার অকালবোধন করেছিলেন, আমিও সেইভাবে আশ্বিন মাসের ষষ্ঠী তিথিতে সন্ধ্যায় তোমার বোধন করছি।)


(C) সনাতন ধর্ম প্রচার -Circulate Of sanatan
Share:

ছান্দোগ্যোপনিষৎঃ ২য় প্রপাঠকঃ(পর্ব-১১)

 ১ম খণ্ডঃ
সমস্ত সামের উপাসনাই সাধু।সাধুই সাম,অসাধুই অসাম।ভাষাতেও দেখা যায় -সাম্না এনমুপাগাৎ,অর্থ-সাধুনা এনমুপাগাৎ।আর 'অসাম্না' অর্থ ' অসাধুনা'।কোন সাধু ঘটনাকে বলা হয় 'সাম নঃ' ইহা আমাদের পক্ষে সাধু।আর অসাধু ঘটনাকে 'অসাম' বলা হয়।যে বিদ্বান সাম সাধু এইরূপ জানিয়া উপাসনা করেন সাধুগণ তাহার নিকট শীঘ্র আগমন করেন-'সাধবো ধর্ম্মা আ চ গচ্ছেষুঃ, উপ চ নমেষুঃ'- তাহার নিকট আগমন করে ও তাহার ভোগ্য হয়।
 
২য় খণ্ডঃ
লোকদৃষ্টিতে পঞ্চবিধ সামের উপাসনা করিবে।পঞ্চবিধং সাম উপাসীত।পৃথিবী হিংকার,অগ্নি প্রস্তাব, অন্তরীক্ষ উদগীথ,আদিত্য প্রতিহার, দ্যৌ নিধন।ইহা উর্ধ্ব দৃষ্টিতে সামোপাসনা।তাহার পর উর্ধ্বলোক হইতে আরম্ভ করিয়া নিম্নদৃষ্টিতে সামোপাসনা।দ্যৌ হিংকার,আদিত্য প্রস্তাব, অন্তরীক্ষ উদগীথ,অগ্নি প্রতিহার,পৃথিবী নিধন।
যিনি এই তত্ত্ব জানিয়া উর্ধ্ব হইতে নিম্ন পর্যন্ত ও নিম্ন হইতে উর্ধ্ব পর্যন্ত উপাসনা করেন-সমুদয় লোক তাহার ভোগ্য হয়।
৩য় খণ্ডঃ
বৃষ্টি বর্ষণে পাঁচ প্রকার সামের উপাসনা। বৃষ্টির পূর্ববর্তী বায়ু হিংকার,মেঘ জমে ইহা প্রস্তাব, বৃষ্টি পড়ে ইহা উদগীথ,মেঘগর্জ্জন ও বিদ্যুৎচমক ইহা প্রতিহার,বৃষ্টিপাত শেষ হয়-ইহা নিধন।যিনি এই তত্ত্ব জানিয়া বৃষ্টি-দৃষ্টিতে পঞ্চবিধ সামের উপাসনা করেন,মেঘ তাহার জন্য বর্ষণ করে,তিনি অন্যের জন্য বর্ষণ করান।
৪র্থ খণ্ডঃ
জলবিষয়ে পঞ্চপ্রকার সামের উপাসনা।মেঘ ঘনীভূত হয় ইহা হিংকার,বর্ষণ হয় ইহা প্রস্তাব, পূর্বদিকে প্রবাহিত নদী, ইহা উদগীথ,পশ্চিম দিকে প্রবাহিত নদী প্রতিহার,সমুদ্র নিধন। যিনি এই তত্ত্ব জানিয়া জলতত্ত্বে তাহার উপাসনা করেন তিনি জলমগ্ন হন না,জলশায়ী হন।

(C) Niha Rani Roy
Share:

ছান্দোগ্যোপনিষৎঃ ১ম প্রপাঠক(পর্ব-১০)

 একাদশ খণ্ডঃ
উষস্তি চক্রের পুত্র এই পরিচয় পাইয়া প্রীত হইয়া যজমান রাজা তাহাকে ঋত্বিক পদে বরণ করিলেন।কারণ তাহাকেই তিনি এই পদের জন্য খুজিতেছিলেন।
ঋত্বিক উষস্তির নিকট প্রস্তোতা জানিতে চাহিলেন- কোন্ দেবতা প্রস্তাবের অনুগমন করেন?উষস্তি উত্তর দিলেন,প্রাণ দেবতা।সমুদয় ভুত প্রাণের উৎপন্ন,প্রাণেই বিলীন হয়।এই মন্ত্রদ্বারা প্রাণই পরমাত্না ইহা বুঝা যায়।এই সিদ্ধান্তের ভিত্তিতে ব্রহ্মসূত্র (২/৪/১) "তথা প্রাণাঃ" প্রতিষ্ঠিত।
উদগাতা জানিতে চাহিলেন,কোন্ দেবতা উদগীথের অনুগমন করে? উষস্তি উত্তর দিলেন- আদিত্য দেবতা।তিনি উর্ধ্বস্থ হইলে সমুদয় ভূত তাহার স্তব করে।প্রতিহর্তা জানিতে চাহিলেন- কোন্ দেবতা প্রতিহারের অনুসরণ করেন? উষস্তি বলিলেন- অন্ন দেবতা।সমুদয় ভূত অন্নাহরণ করিয়াই জীবিত থাকে।
 

দ্বাদশ খণ্ডঃ
দালভ্যের পুত্র বক।তাঁহার অপর নাম মৈত্রেয়,গ্লাব।তিনি একদা বেদ পাঠের জন্য কোনো নির্জন স্থানে গমন করিলেন।তখন তাঁহার নিকট একটি শ্বেত বর্ণের কুকুর আসিল।অন্য কতকগুলি কুকুর তাহার নিকট গিয়া বলিল- আমাদের অন্ন লাভের জন্য আপনি সাম গান করুন।আমরা অন্ন ভোজন করিতে ইচ্ছা করি।শ্বেত কুকুর বলিল,"সকলে প্রভাতে আসিও"।দালভ্য তাহাদের অপেক্ষা করিলেন।তাহারা আসিল।বহিষ্পবমান স্তোত্রদ্বারা স্তুতি করিবার সময় যেমন পরস্পর সংলগ্ন হইয়া পরিভ্রমণ করে কুকুরগুলি সেইরূপ করিল।তাহারা 'হিং' উচ্চারণ করিল।ওঁ অদাম(আহার করি)ওঁ পিবাম(জলপান করি)ওঁ দেব বরুণ প্রজাপতি সবিতা অন্ন আনয়ন করুন।হে অন্নপতে,এই স্থানে অন্ন আহরণ করুন।আহরণ কর।ওম্।

ত্রয়োদশ খণ্ডঃ
এই পৃথিবী 'হাউ' কার।বায়ু 'হাই' কার।চন্দ্রমা 'অথ' কার।আত্না 'ইহ' কার।অগ্নি 'ঈ' কার।আদিত্য 'উ' কার।আহ্বান 'এ' কার।বিশ্বদেব 'ঔহোই' কার।প্রজাপতি 'হিং' কার।প্রাণই 'স্বর' কার।অন্নই 'যা' অক্ষর। বাকই বিরাট। তেরটি স্তোভ-' হাউ','অথ','ইহ','ঈ','এ','উ',ঔহোই','হিং','স্বর',যা,বাক্ ও হুং।ইহা অনিরুক্ত-অনির্ব্বচনীয়।
বাক্যের যে দুগ্ধ, তাহা বাক্ স্বয়ং উপাসকের জন্য দোহন করেন।যিনি স্তোভ অক্ষরসমুহের উপনিষদ অর্থাৎ গুহ্যার্থ জানেন তিনি অন্নবান হন।

 (C) Niha Rani Roy
Share:

দেবতারা কেন স্বর্গে থাকেন আর দানবরা কেন পাতালে থাকেন ??

এই প্রশ্নের উত্তর খোঁজতে গিয়ে ,,দেবর্ষি নারদ একবার ব্রহ্মলোকে সৃষ্টিকর্তা ব্রহ্মাজীর কাছে গিয়ে উপস্থিত হলেন।ব্রহ্মাজী বললেন ,, হে দেবর্ষি নারদ !!দেবতারাও আমার সন্তান আর দানবরাও আমারই সন্তান ,,তাই এই প্রশ্নের উত্তর যদিও আমার দেওয়া উচিৎ নয় ,, তবে আমি তোমাকে আগামীকাল একটি উদাহরন দেখিয়ে বুঝিয়ে দেবো !! তুমি আজ সকল দেবতা ও দানবদের কাছে গিয়ে নিমন্ত্রন করে আসো ,,আগামীকাল তারা যেন আমার এখানে দ্বিপ্রহরে ভোজন সেবা করতে আসেন।দেবর্ষি নারদও পিতার আদেশ পালন করলেন।তিনি স্বর্গে গিয়ে দেবতাদের আর পাতালে গিয়ে দানবদের নিমন্ত্রন করে আসলেন !! পরদিন দুপুর বেলা প্রথমে দানবরা এসে উপস্থিত হলেন।দানবেরা ভোজন শুরু করবেন ,,ঠিক সেইসময় ব্রহ্মাজী একজন দানবের হাত ধরে ফেললেন এবং বললেন ,, তোমরা ভোজন করার আগে আমার একটি শর্ত মানতে হবে !! শর্তটি হলো তোমাদের সবার হাতে আমি কাঠ বেঁধে দেবো তারপর তোমরা ভোজন করতে পারবে !!


সেই মোতাবেক সকল দানবদের হাতে লাকড়ী বেঁধে দেওয়া হলো ,,তারা যেন হাত কিছুতেই বাঁকা করে খেতে না পারে !! দানবরা তো হাত বাঁকা করতে না পেরে কেউ কেউ মাটিতে শুয়ে ভোজন শুরু করে দিলেন ,,আবার কেউ কেউ পা দিয়ে কোনোরকমে ভোজনের থালাটা উঠিয়ে অনেক কষ্টে ভোজন করতে লাগলেন !! অবশেষে তারা ভালো করে ভোজন করতে না পেরে বিরক্ত হয়ে ব্রহ্মাজীকে বকাবকি শুরু করে দিলেন !! এইরকম ভাবেই যদি দুই হাতে লাকড়ী বেঁধে আমাদের ভোজন করতে দেওয়া হয় তাহলে কেন আমাদের নিমন্ত্রন করে এখানে আনা হলো ?? আমাদের কি এখানে অপমান করার জন্য আনা হয়েছে ??

ঠিক সেইসময় দেবতারা সেখানে এসে উপস্থিত হলেন এবং তারাও ভোজন করতে বসলেন।পরমপিতা ব্রহ্মাজী তাদেরও হাত ঐ একইভাবে বেঁধে দিলেন।দেবতারা বুঝে গেছেন যে এইভাবে তো ভোজন করা যাবেনা।তাই এই হাত সোজা অবস্থাতেই দেবতারা খুবই আনন্দ সহকারে একে অপরকে ভোজন করাতে লাগলেন।কিছুক্ষণ পর দেবতাদের ভোজন শেষ হয়ে গেল।এবার দেবতারা একে অপরকে হাত ধোঁয়াতে লাগলেন।এই দৃশ্য দেখে দানবরা খুবই লজ্জিত হয়ে গেলেন এবং তারা আফসোস করতে লাগলেন যে ,, দেবতাদের এই চিন্তাধারাটা আগে কেন আমাদের মাথায় আসলোনা !!

দূর থেকে দেবর্ষি নারদ এই দৃশ্য দেখে উনার এতদিনের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এবং ব্রহ্মাজীকে অসংখ্য ধন্যবাদ ও প্রনাম জানালেন।

#হিতোপদেশঃ- তাই ভগবৎ ভক্তগন ,, এই পৌরাণিক কাহিনীটি থেকে আমরা একটা দারুন শিক্ষা পাচ্ছি যে ,, অপরকে ভালবাসা আর পরোপকার করার মধ্যেই ধর্মের অন্তর্নিহিত অর্থ লুকিয়ে থাকে।

(C) ডি শীল
Share:
শিবগীতা : বিভূতিযোগো নাম ষষ্ঠোহধ্যায়ঃ
ময়্যেব সকলং জাতং ময়ি সর্বং প্রতিষ্ঠিতম্ ।
ময়ি সর্বং লয়ং যাতি তদ্ ব্রহ্মাদ্বয়মস্ম্যহম্ ॥৫৪॥
অণোরণীয়ানহমেব তদ্বন্মহানহং বিশ্বমহং বিশুদ্ধঃ ।
পুরাতনোহহং পুরুষোহহমীশো হিরণ্ময়োহহং শিবরূপমস্মি ॥৫৫॥
অপাণিপাদোহহমচিন্ত্যশক্তিঃ পশ্যাম্যচক্ষুঃ স শৃণোম্যকর্ণঃ ।
অহং বিজানামি বিবিক্তরূপো ন চাস্তি বেত্তা মম চিৎ সদাহম্ ॥৫৬॥
বেদৈরমোঘৈরহমেব বেদ্যো বেদান্তকৃদ্বেদবিদেব চাহম্ ।
ন পুণ্যপাপে মম নাস্তি নাশো ন জন্ম দেহেন্দ্রিয়বুদ্ধিরস্তি॥৫৭॥

অনুবাদ :- বিশ্বব্রহ্মাণ্ডের সকল কিছুই আমার থেকে সৃষ্ট , আবার সবকিছুই আমাতে প্রতিষ্ঠিত আছে । এবং অবশেষে আমাতেই সব লয় হয় । তাই আমিই অদ্বিতীয় ব্রহ্ম ॥৫৪॥
আমি সূক্ষ্ম থেকেও সূক্ষ্মতম , আবার বৃহৎ থেকেও বৃহত্তম , মহৎ থেকে মহত্তম । আমিই বিশ্বস্বরূপ , বিশুদ্ধ । আমিই পুরাতন পুরুষ , ঈশ এবং হিরণ্ময় । আমিই পরমব্রহ্ম - পরমজ্যোতিঃ শিব ॥৫৫॥
আমি হস্তপদহীন তবুও আমার শক্তি অচিন্তনীয় । আমি চক্ষুহীন হলেও সকল কিছুই দর্শন করি । আবার কর্ণহীন হয়েও আমি সবই শ্রবণ করে থাকি । আমি সর্ববেত্তা , আমার বেত্তা কেউ নেই । আমি বিবিক্তরূপী , আমি সকলই প্রকাশ করি , অথচ আমার স্বরূপ কেউ জানতে পারে না । সর্বদাই চিৎস্বরূপ আমি - আমিই সচ্চিদানন্দময় ॥৫৬॥
বেদসমূহের মর্ম উপলব্ধি করতে পারলেই আমাকে জানা যায় । আমি অমোঘ বেদ দ্বারা বেদ্য , আমিই বেদান্তকর্তা , আমিই বেদবিৎ । আমি পাপ - পুণ্য রহিত , আমার জন্ম বা বিনাশ নেই , আমি দেহ , ইন্দ্রিয় ও বুদ্ধি রহিত ॥৫৭॥

জয় শিবগীতা,জয় পরমেশ্বর শিব
Share:

২৬ মার্চ ২০১৮

রামায়ন কথা (সম্পূর্ন)

                                                        আদিকাণ্ড

রামায়ন কথাঃ আদিকান্ড - ৩২ পর্ব

                                           অযোধ্যাকাণ্ড



                                                                   অরণ্যকাণ্ড


রামায়ন কথাঃ অরণ্যকাণ্ড - ১২ পর্ব

                                                                     কিষ্ন্ধিন্ধ্যাকাণ্ড


রামায়ন কথাঃ  কিষ্ন্ধিন্ধ্যাকাণ্ড -  ০১ পর্ব

                                                            সুন্দরাকাণ্ড


রামায়ন কথাঃ সুন্দরাকাণ্ড -০১  পর্ব
রামায়ন কথাঃ সুন্দরাকাণ্ড - ১২ পর্ব
রামায়ন কথাঃ সুন্দরাকাণ্ড -১৩  পর্ব

                                                             লঙ্কাকাণ্ড


রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড -০১ পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড -০৪ পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড -০৫ পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড -০৮ পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড -০৯ পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড -১২ পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড -১৩ পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড -১৬ পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড -১৭ পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড -২০ পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড -২১ পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড -২৪ পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড -২৫ পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড -২৮ পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড -২৯ পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড -৩২ পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড -৩৩ পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড -৩৬ পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড -৩৭ পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড - পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড - পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড - পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড - পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড - পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড - পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড - পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড - পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড - পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড - পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড - পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড - পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড - পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড - পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড - পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড - পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড - পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড - পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড - পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড - পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড - পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড - পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড - পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড - পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড - পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড - পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড - পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড - পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড - পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড - পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড - পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড - পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড - পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড - পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড - পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড - পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড - পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড - পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড - পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড - পর্ব
রামায়ন কথাঃ লঙ্কাকাণ্ড - পর্ব
Share:

Total Pageviews

বিভাগ সমুহ

অন্যান্য (91) অবতারবাদ (7) অর্জুন (4) আদ্যশক্তি (68) আর্য (1) ইতিহাস (30) উপনিষদ (5) ঋগ্বেদ সংহিতা (10) একাদশী (10) একেশ্বরবাদ (1) কল্কি অবতার (3) কৃষ্ণভক্তগণ (11) ক্ষয়িষ্ণু হিন্দু (21) ক্ষুদিরাম (1) গায়ত্রী মন্ত্র (2) গীতার বানী (14) গুরু তত্ত্ব (6) গোমাতা (1) গোহত্যা (1) চাণক্য নীতি (3) জগন্নাথ (23) জয় শ্রী রাম (7) জানা-অজানা (7) জীবন দর্শন (68) জীবনাচরন (56) জ্ঞ (1) জ্যোতিষ শ্রাস্ত্র (4) তন্ত্রসাধনা (2) তীর্থস্থান (18) দেব দেবী (60) নারী (8) নিজেকে জানার জন্য সনাতন ধর্ম চর্চাক্ষেত্র (9) নীতিশিক্ষা (14) পরমেশ্বর ভগবান (25) পূজা পার্বন (43) পৌরানিক কাহিনী (8) প্রশ্নোত্তর (39) প্রাচীন শহর (19) বর্ন ভেদ (14) বাবা লোকনাথ (1) বিজ্ঞান ও সনাতন ধর্ম (39) বিভিন্ন দেশে সনাতন ধর্ম (11) বেদ (35) বেদের বানী (14) বৈদিক দর্শন (3) ভক্ত (4) ভক্তিবাদ (43) ভাগবত (14) ভোলানাথ (6) মনুসংহিতা (1) মন্দির (38) মহাদেব (7) মহাভারত (39) মূর্তি পুজা (5) যোগসাধনা (3) যোগাসন (3) যৌক্তিক ব্যাখ্যা (26) রহস্য ও সনাতন (1) রাধা রানি (8) রামকৃষ্ণ দেবের বানী (7) রামায়ন (14) রামায়ন কথা (211) লাভ জিহাদ (2) শঙ্করাচার্য (3) শিব (36) শিব লিঙ্গ (15) শ্রীকৃষ্ণ (67) শ্রীকৃষ্ণ চরিত (42) শ্রীচৈতন্য মহাপ্রভু (9) শ্রীমদ্ভগবদগীতা (40) শ্রীমদ্ভগবদ্গীতা (4) শ্রীমদ্ভাগব‌ত (1) সংস্কৃত ভাষা (4) সনাতন ধর্ম (13) সনাতন ধর্মের হাজারো প্রশ্নের উত্তর (3) সফটওয়্যার (1) সাধু - মনীষীবৃন্দ (2) সামবেদ সংহিতা (9) সাম্প্রতিক খবর (21) সৃষ্টি তত্ত্ব (15) স্বামী বিবেকানন্দ (37) স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা (14) স্মরনীয় যারা (67) হরিরাম কীর্ত্তন (6) হিন্দু নির্যাতনের চিত্র (23) হিন্দু পৌরাণিক চরিত্র ও অন্যান্য অর্থের পরিচিতি (8) হিন্দুত্ববাদ. (83) shiv (4) shiv lingo (4)

আর্টিকেল সমুহ

অনুসরণকারী

" সনাতন সন্দেশ " ফেসবুক পেজ সম্পর্কে কিছু কথা

  • “সনাতন সন্দেশ-sanatan swandesh" এমন একটি পেজ যা সনাতন ধর্মের বিভিন্ন শাখা ও সনাতন সংস্কৃতিকে সঠিকভাবে সবার সামনে তুলে ধরার জন্য অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে গঠন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য নিজের ধর্মকে সঠিক ভাবে জানা, পাশাপাশি অন্য ধর্মকেও সম্মান দেওয়া। আমাদের লক্ষ্য সনাতন ধর্মের বর্তমান প্রজন্মের মাঝে সনাতনের চেতনা ও নেতৃত্ত্ব ছড়িয়ে দেওয়া। আমরা কুসংষ্কারমুক্ত একটি বৈদিক সনাতন সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। আমাদের এ পথচলায় আপনাদের সকলের সহযোগিতা কাম্য । এটি সবার জন্য উন্মুক্ত। সনাতন ধর্মের যে কেউ লাইক দিয়ে এর সদস্য হতে পারে।